Google এর কিছু সিক্রেট App এখনই ডাউনলোড করুন।

Google আপনাকে এগুলো দেখতে দেয় না 😳 কারণ এই অ্যাপ গুলো প্লে স্টোরে পাবেন না।

Google আপনাকে এগুলো দেখতে দেয় না 😳 কারণ এই অ্যাপ গুলো প্লে স্টোরে পাবেন না।Google আপনাকে এগুলো দেখতে দেয় না 😳 কারণ এই অ্যাপ গুলো প্লে স্টোরে পাবেন না।

🌀 PixelPlayer 🎵

গুগল যদি নিজেই এন্ড্রোয়েডের জন্য কোনো ডিফল্ট অফলাইন প্লেয়ার ডেভেলপ করত, থাকলে সেটা PixelPlayer এর মত হতো! খুবই মর্ডান ডিজাইন যেটা Material 3 ল্যাংগুয়েজ ফলো করে, সাথে পাওয়ারফুল ফিচার রিচ একটা অ্যাপ।

এনিমেশন খুবই স্মুথ, UI কাস্টোমাইজ করতে পারবেন, লাইট এবং ডার্ক থিম সাপোর্ট করে। MP3, FLAC, AAC, OGG, WAV ইত্যাদি সহ সকল অডিও ফরম্যাট সাপোর্ট করে। সার্চ সিস্টেম ও খুবই ভালো। Deezer API থেকে এলবাম আর্ট ফেচ করে, মানে লোকাল ফাইলের মেটাডাটাতে এলবাম আর্ট না থাকলেও প্লেয়ার থেকে সেটা শো করবে।

Download Download

🌀 Sefirah 💻📲

Sefirah জোস একটা এন্ডোয়েড অ্যাপ, যারা উইন্ডোজ পিসি ব্যবহার করেন, তাদের জন্য সুপার হ্যান্ডি একটা জিনিস। এইটা একই সাথে ফোন এবং পিসি তে ইন্সটল করতে হয়। 

এরপরে পিসি থেকে কিছু কপি করে ফোনে পেস্ট করা। ফোন থেকে পিসির মিডিয়া কন্ট্রোল করা। ফাইল শেয়ারিং, নোটিফিকেশন, স্ক্রিন মিররিং সব করতে পারবেন!

Download Download

🌀 Shots Studio

এই অ্যাপ টি গুগল প্লেতে চলে এসেছে। পূর্বে পাওয়া যেতো না। যাইহোক, পিক্সেল ৯ থেকে গুগল Screenshot নামে একটা অ্যাপ লঞ্চ করে। Shots Studio সেটার ই অলটারনেটিভ!

আবার সব স্ক্রিনশট গুলো এক জায়গায় থাকবে। এইটা AI Powered ফলে টেক্সট দিয়ে সার্চ করে স্ক্রিনশট খুঁজে পেতে পারবেন। স্ক্রিনশট অটো গ্রুপ হয়ে যাবে, স্ক্রিনশট থেকে ইনফো নিয়ে রিমাইন্ডার সেট হবে। এইটা সম্পূর্ণ অফলাইনে কাজ করে, ফলে প্রাইভেসি ইস্যু নাই। ১০০% ওপেন সোর্স প্রজেক্ট!

Download Download
Related Posts

🌀 ZapStore

এই লিস্টের শেষ অ্যাপ টি একটি অ্যাপ স্টোর, যেটার নাম ZapStore! এটি সরাসরি ডেভেলপারদের গিটহাব (GitHub) বা সোর্স কোড থেকে অ্যাপ ডাউনলোড করে, ফলে মাঝখানে কোনো থার্ড-পাটির হস্তক্ষেপ থাকে না।

গুগল প্লে-স্টোরের মতো এখানে কোনো কেন্দ্রীয় নিয়ন্ত্রণ নেই। এটি অনেকটা F-Droid বা Obtainium-এর মতো কাজ করে, তবে এখানে সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সুবিধা যুক্ত করা হয়েছে।

Zapstore ব্যবহার করতে কোনো গুগল অ্যাকাউন্টের প্রয়োজন হয় না এবং এটি ব্যবহারকারীর গোপনীয়তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

Download Download

#opensource #PixelPlayer #ZapStore #Sefirah #SHOTSSTUDIO

About the author

Amdad
আমি একজন শিক্ষার্থী এবং কন্টেন্ট ক্রিয়েটর, যিনি পড়াশোনা ও আগ্রহের বিষয়গুলোর মধ্যে ভারসাম্য রেখে প্রযুক্তি অন্বেষণ করতে ও অর্জিত জ্ঞান ভাগ করে নিতে ভালোবাসেন।

Post a Comment

কমেন্ট করতে Enter Comment ক্লিক করুন।

Join the conversation